বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : ফেডারেল অর্থায়নে পরিচালিত মার্কিন বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই আউটলেটটি বন্ধ করতে এটা ট্রাম্প প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ। এর আগে সংস্থাটিকে ‘উগ্রপন্থী’ বলে অভিযুক্ত করে হোয়াইট হাউস।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এ সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়েছেন। তিনি বলেছেন, এটি ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নত করতে এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নিউইয়র্ক টাইমসকে দেওয়া বিবৃতিতে এই পদক্ষেপকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় ভয়েস অব আমেরিকা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।

এই আউটলেটের ৫৩২টি পদ থেকে লোকজনকে ছাটাই করা হবে বলে জানা গেছে। এর আগে জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন ৬৩৯ কর্মীকে বরখাস্ত করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন।

শুক্রবার রাতে এই ঘোষণা আসে যখন একজন বিচারক রায় দেন যে, ট্রাম্প প্রশাসন ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিটজকে বরখাস্ত করার চেষ্টায় যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। বিচারক লেককে সাক্ষ্য দেওয়ার জন্যও নির্দেশ দেন, যেখানে তাকে আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করবেন। ভয়েস অব আমেরিকা বন্ধ করার প্রচেষ্টা ঠেকাতে এজেন্সির একদল কর্মচারী এই মামলা দায়ের করেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি, লস এন্জেলস টাইমস

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit