শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলো ৮ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট  কনস্টেবল (টিআরসি) পদে ৮ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ২ জন প্রার্থী।রোববার (৩১ আগস্ট ২০২৫) রাঙামাটির পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ড. এস এম ফরহাদ হোসেনের তত্ত্বাবধানে টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়।  

রোববার বিকেলে রাঙামাটিস্থ জেলা পুলিশ সুপারের কাযালয়ে অনানুষ্ঠানিক এক বিফ্রিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, এবারে রাঙামাটিতে  ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৫৩৪ জন চাকুরী প্রার্থী আবেদন করেছে। তার মধ্য থেকে শারিরিক পরীক্ষায় ১৩৪ জন পরবর্তীতে লিখিত পরীক্ষায় ১৪জন পাশ করে। ভাইবাসহ সম্পূর্ন ধাপশেষে চূড়ান্তভাবে ৮জনকে এবং আরো ২জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।তিনি জানান, ক্রমিকভাবে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটির পুলিশ সুপার। তিনি বলেন, “অত্যন্ত প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন বলে আমার বিশ্বাস।”নির্বাচিত প্রার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, “আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা ও যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। পুলিশ সুপার মহোদয়ের সততা ও নিষ্ঠার কারণে মেধার যথাযথ মূল্যায়ন হয়েছে। এজন্য আমরা বাংলাদেশ পুলিশ তথা রাঙামাটির পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

অপরদিকে, পুলিশে চাকুরিপ্রাপ্তদের অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, সম্পূর্ণ ঘুষ বিহীনভাবে আমাদের সন্তানরা নিজ নিজ মেধা ও পরিশ্রমের মাধ্যমে  পুলিশের চাকুরি পেয়েছে। একদম স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনকে ধন্যবাদ ও জানিয়েছেন অভিভাবকগণ।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit