বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

মাটিরাঙ্গায় দ্রব্যমূল্য স্থিতিশীলতা ও ভেজাল পণ্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ, ভেজাল খাদ্য, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩১ আগস্ট)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা  উপজেলা পরিষদের সেমিনার কক্ষে ন্যায্য মূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ ভেজাল খাদ্য, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা তাহিরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা  শোভন দত্ত,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বক্তারা বাজারে নকল ও ভেজাল পণ্যের বিস্তার রোধ, কৃষকের জন্য সুলভ মূল্যে সার ও বীজ সরবরাহ এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনসহ সকল পক্ষকে একযোগে কাজ করার কথা বলে।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী প্রতিনিধি, উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন,যেকোন পূন্যের অতিরিক্ত মুনাফা না নেয়া ও ভেজাল পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে  নির্দেশনা প্রদান করা হয়।এবং নির্দেশনা অমান্যকারীদের আইনের আওতায়  এনে শাস্তি প্রদানের  কথা জানিয়ে তিনি আরো বলেন, কোনো ব্যবসায়ী যেন পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক খাকার আহ্বান জানান তিনি।
কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit