মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনা মূল্যে মাসকলাই বীজ বিতরণ করা হয়েছে। রোববার (৩১ আগষ্ট ) উপজেলা কৃষি অফিস হল রুমে এ বীজ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ জেড এম উবাইদুল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা উপজেলা উদ্ভিদ সংরক্ষণঅফিসার শামিম খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা ইমদাদুল হক ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাদশাহ ফয়সাল, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, মনিরুল ইসলাম, সুলতানা বুলবুলি, চাঁদ আলী, পলাশ মিয়া, গোলাম হোসেন, বিশ্বজিৎ কুমার রায় প্রমুখ। উপজেলা কৃষি অফিসের তথ্য কর্মকর্তা বাদশাহ ফয়সাল বলেন, উপজেলার ফুলসারা, পাশাপোল, সিংহঝুলি, ধুলিয়ানী, চৌগাছা সদর, জগদীশপুর, পাতিবিলা, হাকিমপুর , স্বরুপদাহ, নারায়ণপুর ও সুখপুকুরিয়া ইউনিয়নসহ পৌর এলাকার মোট ৮০ জন কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের মাষকলাই বীজ, ডি এ পি সার ১০ কেজি ও এম ও পি সার ৫ কেজি করে এই প্রণোদনা দেয়া হয়। ২০২৫-২০২৬- অর্থ বছরের খরিপ-২ মৌসুমের আওতায় মাষকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাই বলেন, যারা মাষকলাই চাষ করেন শুধুমাত্র সে সকল কৃষককেই প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রণোদনা দেয়ার মাধ্যমে মাষকলাই চাষ আবাদে একধাপ এগিয়ে যাবে। এতে চাষিদের মধ্যে আগ্রহ বাড়বে।

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit