মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

লেবাননে দুই দফা বিমান হামলা ইসরায়েলের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View
আন্তর্জাতিক ডেস্ক  : লেবাননে দুই দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, আলি আল-তাহের এবং আপার নাবাতিহতে বিমান হামলা চালানো হয়েছে। সে সময় বিস্ফোরণে আশেপাশের বাড়ি-ঘর কেঁপে উঠেছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, মিফদুনের দারব আল-কামার সড়কে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিন্তু কোনও বিস্ফোরণ ঘটেনি।

ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা হামলা চালিয়েছে। এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর একটি সামরিক ঘাঁটি যেখানে সামরিক কার্যকলাপ চিহ্নিত করা হয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

গত নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির পরে ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননে পাঁচটি অবস্থান দখল করে আছে। দুই মাসের মধ্যে তাদের বাহিনী প্রত্যাহার করার কথা ছিল এবং লেবাননের সশস্ত্র বাহিনীকে দেশের দক্ষিণের নিয়ন্ত্রণ দেওয়ার কথা ছিল। ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি ছিল। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit