শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে

নির্বাচনে অংশ নিতে পারেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ২০১৮ সালে কারাবন্দি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ বছর বন্দীজীবন কাটিয়ে খালেদা জিয়া মুক্ত হন ২০২৪-এর অভ্যুত্থানের পর। এখনও দলের প্রধান তিনি। যদিও শারিরীক অবস্থাসহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘসময় দূরে আছেন সক্রিয় রাজনীতি থেকে।

অনেকের মনেই প্রশ্ন, ত্রয়োদশ সংসদে কি প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া? তার জবাব বেশ কৌশলীভাবে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি নির্বাচন করবেন না সেটা কি আমরা বলেছি? উনি যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন।

খালেদা জিয়ার প্রার্থিতার মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও জানতে আগ্রহী লাখো-কোটি নাগরিক। প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনও আছে রাজনৈতিক মহলে।

শুক্রবার (২৯ আগস্ট) এক অনুষ্ঠানে তিনি এ সব কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তারেক রহমানের ফেরার সঙ্গে নির্বাচনের তফসিলের সম্পর্ক নেই। আমরা আশা করছি খুব শিগগিরই ফিরবেন তিনি। এটা নির্ভর করছে তার নিজেকে গুছিয়ে নেওয়ার ওপর।

বক্তব্যে যতই উত্তাপ থাকুক, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে নির্বাচনী জোট নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কোনও সাজানো রাজনীতি করি না। ভোটের আগে জোট হবে কি না, এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, সাজানো বিরোধী দল তৈরি করা এটা আওয়ামী লীগের কাজ। এটা আমাদের কাজ না।

দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশাপাশি নতুন দল এনসিপির সঙ্গে জোটের কোনও সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, এটা নির্ভর করবে নির্বাচনের পূর্বে কী রকম রাজনৈতিক পরিস্থিতি থাকছে তার ওপরে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বার্থ সামনে রেখে কূটনৈতিক সম্পর্কের বেলায় বেশ সতর্ক বিএনপি। ভারতের সঙ্গে সম্পর্ক কখনও গভীর ছিল না, প্রতিবেশী হিসেবে দূরত্বও ছিল না।

কিউএনবি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit