সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

২০২৬ সালে রোজা শুরু কবে, জানা গেল সম্ভাব্য তারিখ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বরকতময় মাস রমজান। এই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বিশ্বের কোটি কোটি মুসলমান। তাই ২০২৬ সালে রমজান মাস কবে শুরু হবে তার সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা।

গালফ নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৬ সালে বেশির ভাগ আরব দেশে রমজান শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখা সাপেক্ষে, যা ২৯ শাবান পর্যবেক্ষণের পর নিশ্চিত করা হবে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে। সাধারণত ২৯ শাবান সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের পর আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে এই সিদ্ধান্ত নেয়।

যদিও জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত পূর্বাভাসে একটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়, তবুও ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখার পরই তা নিশ্চিত করা হয়।

ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, প্রতিটি মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখার পর থেকে। চান্দ্র মাস সৌর মাসের তুলনায় ছোট হওয়ায়, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি বছর রমজান প্রায় ১০ থেকে ১১ দিন পিছিয়ে আসে।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit