সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে এফআইআর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

নিউজ ডেক্সঃ  পর্দায় যাদের রসায়নে মুগ্ধ কোটি দর্শক, সেই শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন এবার খবরের শিরোনামে এক ভিন্ন কারণে। ভারতের ভরতপুরের কীর্তি সিং নামের এক ব্যক্তি সরাসরি তাদের বিরুদ্ধে দায়ের করেছেন এফআইআর, আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে চলচ্চিত্রপাড়া থেকে ভক্তমহল সবখানেই। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২২ সালের জুনে কীর্তি সিং একটি হুন্ডাই আলকাজার গাড়ি কেনেন। কয়েক মাসের মধ্যেই সেই গাড়িতে একের পর এক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।

একাধিকবার অভিযোগ জানানোর পরও সমাধান না হওয়ায় প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্ডাই-এর ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে এফআইআর দায়ের হয়েছে ভরতপুরে। তারকাদের নাম এফআইআরে যুক্ত হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে—তারা ওই গাড়ির প্রচার করেছিলেন। প্রসঙ্গত, ঘটনাটি সামনে এসেছে এমন এক সময়ে যখন ভারতে ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের জবাবদিহি নিয়েও চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছিল, সেলিব্রেটিরা যদি কোনো পণ্য সম্পর্কে ভ্রান্ত প্রচার করেন, তবে তাদেরও দায়ী করা যেতে পারে।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit