বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বাংলাদেশ সফরে নতুন রূপে নেদারল্যান্ডস, দলে ফিরলেন সিকান্দার ও ব্রাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের জন্য নেদারল্যান্ডস তাদের টি-টোয়েন্টি স্কোয়াডে এনেছে উল্লেখযোগ্য পরিবর্তন। চোটের কারণে পেসার রায়ান ক্লাইন ও ফ্রেড ক্লাসেন খেলতে পারবেন না। ব্যক্তিগত কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার সাকিব জুলফিকার। তার জায়গায় ডাক পেয়েছেন ছোট ভাই সিকান্দার জুলফিকার, যিনি স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন ২৮ বছর বয়সী সিকান্দার। ২০১৯ সালের পর এবারই প্রথম তিনি জাতীয় দলে। ২০২৩ সালে ইউরোপিয়ান ক্রিকেট লিগে স্পেনের বিপক্ষে ২১ বলে ৯২ রানের ঝড়ো ইনিংস খেলে নজর কাড়েন তিনি। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার সেবাস্টিয়ান ব্রাটও, যিনি সর্বশেষ ২০২১ সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেছিলেন।

নতুন চমক ১৭ বছর বয়সী অলরাউন্ডার সেড্রিক ডি ল্যাঙ্গে। বাঁহাতি এই টপ–অর্ডার ব্যাটার লেগ স্পিনও করতে পারেন। বয়সভিত্তিক দলে ধারাবাহিক পারফরম্যান্স করে সুযোগ পেয়েছেন তিনি। অনূর্ধ্ব–১৯ ইউরোপ কোয়ালিফায়ারে ব্যাটে ১৭৭ রান ও বলে ৭ উইকেট নেওয়া ছাড়াও ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে করেছিলেন সেঞ্চুরি। ক্লাব ক্রিকেটেও খেলেছেন চোখ ধাঁধানো ইনিংস।

বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হলেও এবারই প্রথম বাংলাদেশের মাটিতে টি–টোয়েন্টি সিরিজ খেলতে আসছে নেদারল্যান্ডস। আগামী ৩০ আগস্ট সিলেটে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। পরবর্তী ম্যাচ দুটি হবে ১ ও ৩ সেপ্টেম্বর। দলটি ঢাকা হয়ে সরাসরি সিলেটে পৌঁছাবে এবং ম্যাচের আগে দুই দিন সেখানে অনুশীলন করবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ আগস্ট ২০২৫/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit