মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

হিজবুল্লাহকে নিরস্ত্র করলে ‘ধাপে ধাপে’ সেনা প্রত্যাহারের প্রস্তাব নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার জানিয়েছেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে ইসরায়েল লেবাননের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত এবং বৈরুত তাদের অস্ত্র সমর্পণের পরিকল্পনা বাস্তবায়ন করলে দেশটি ‘ধাপে ধাপে’ তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে।

জেরুজালেম থেকে এএফপি জানায়, গত বছর ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘটিত যুদ্ধের সময় থেকে লেবাননের সেনাবাহিনী দক্ষিণ অঞ্চলে মোতায়েন রয়েছে। তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করছে।

লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্রকরণে বাধ্য করার জটিল সমস্যার মোকাবিলা করছে। এ মাসের শুরুর দিকে লেবাননের মন্ত্রিপরিষদ সেনাবাহিনীকে চলতি  বছরের শেষ নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত এ হামলা চলবে। ইসরায়েল এই অঞ্চলের পাঁচটি কৌশলগত এলাকা নিয়ন্ত্রণে রেখেছে।

নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্রকরণে ইসরায়েল লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত এবং উভয় দেশের  নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য একসাথে কাজ করতে চায়। বিবৃতিতে ইসরায়েল লেবানন সরকারের নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে।

হিজবুল্লাহ লেবাননে ১৯৭৫-১৯৯০ সালের গৃহযুদ্ধের পর থেকে অস্ত্র বহন করছে। গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তারা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। এই মাসের শুরুতে হিজবুল্লাহ নেতা নাইম কাসেম তার গোষ্ঠীকে নিরস্ত্রকরণে লেবানন সরকারের পরিকল্পনা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। -বাসস

কিউএনবি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit