সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

সীমানা নিয়ে দ্বিতীয় দিনের শুনানি, ৫১৩ আবেদন নিষ্পত্তি করেছে ইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার দ্বিতীয় দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৯ জেলার ২০টি আসনের সীমানা নিয়ে ৫১৩টি দাবি আপত্তির ওপর শুনানি গ্রহণ করে- তা নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুনানিতে আবেদনকারীরা বাগেরহাটের ৪টি আসন বহাল রাখার দাবি জানিয়েছেন। এছাড়া বরগুনা ও পিরোজপুর জেলায় একটি করে সংসদীয় আসন বৃদ্ধি করার দাবি জানান এলাকাবাসী। অপরদিকে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের আসন সংখ্যা বাড়িয়ে ৮টি করার দাবি জানান আবেদনকারীরা।

ইসিতে শুনানি শেষে ব্রিফিংয়ে বাগেরহাট-৩ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাগেরহাটে চারটি আসন। হঠাৎ করে ইসি আমাদের বলেছে চারটি আসন থাকবে না। একটি আসন বাদ দেওয়া বাগেরহাটবাসী মানে না। এটা অযৌক্তিক আইন পরিপন্থি এবং বাস্তবসম্মত নয়। ইসির এ সিদ্ধান্ত জনস্বার্থের পরিপন্থি। তিনি দাবি করেন, বাগেরহাট জেলায় চারটি আসন আগের মতো বহাল থাকবে। এ বিষয়ে ইসি যথাযথ সিদ্ধান্ত নেবে।’

একই আসনের প্রতিনিধি ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছে, সেই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। তারা সেটা না দিয়ে বাগেরহাটের জনগণের যে চারটি আসন ছিল, সেখান থেকে একটি আসন কমিয়েছে। আসন কমিয়ে বাগেরহাটবাসীর যে অধিকার সে অধিকার থেকে বঞ্চিত করেছে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটবিরোধী কাজ করছে ইসি। আমাদেরকে আন্দোলন সংগ্রামের দিকে ঠেলে দেবেন না বা আমাদেরকে আদালতের দিকে ঠেলে দেবেন না।’অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘কোনো ধরনের গণশুনানি না করে ইসির এ ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক। ইসি উপযুক্ত সিদ্ধান্ত না দিলে আমরা আইনি পথে যাব।’

বাগেরহাটে আগে চারটি আসন ছিল- বাগেরহাট-১ (মোল্লারহাট-ফকিরহাট-চিতলমারী); বাগেরহাট-২ (সদর ও কচুয়া); বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) এবং বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা)। এবার বাগেরহাট-১ আগের মতো বহাল রাখা হয়েছে। বাগেরহাট সদর, কচুয়া, রামপাল নিয়ে বাগেরহাট-২ আসন এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ প্রস্তাব করা হয়েছে।

আজ (সোমবার) সকাল ১০টা থেকে সাতক্ষীরা-৩, ৪ ও যশোর-৩, ৬ আসনের দাবি আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট- ১, ২ ও ৩ আসনের বিষয়ে শুনানি হয়।

শুনানিতে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিয়ে আবেদনকারীদের পক্ষে আইনজীবীরা শুনানি করেন। এছাড়া আবেদনকারীরা নিজেরাও শুনানি করেন। দাবি ও আপত্তি বিষয়ে ইসি উভয়পক্ষের বক্তব্য শুনেন এবং আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষভাবে সমাধানের আশ্বাস দিচ্ছেন।

সোমবার দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঝালকাঠি-১, বরগুনা-১, ২, পিরোজপুর-১, ২, ৩, চট্টগ্রাম-৩, ৫, ৮, ১৯, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান আসন নিয়ে দাবি-আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে আবেদনকারীরা বরগুনা ও পিরোজপুর জেলায় একটি আসন বৃদ্ধি করার দাবি জানান। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এই তিন জেলার আসন সংখ্যা বাড়িয়ে ৮টি করার দাবি জানান।

এর আগে রোববার প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার ১৮টি সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি করেছে ইসি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ আগস্ট ২০২৫/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit