সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। আফগানিস্তানের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতেই হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

রোববার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এই সাদা বলের সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আরব আমিরাতে ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সিরিজ। আর ৮, ১১ ও ১৪ অক্টোবর আফগানদের বিপক্ষে একদিনের সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।

দুই দলের সিরিজ শুরুর আগে এশিয়া কাপে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’র খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে দুই দল।

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে এশিয়া কাপের পর মধ্যপ্রাচ্যের দেশটিতে অবস্থান করবে টাইগাররা। হোম সিরিজ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে সর্বোচ্চ আতিথেয়তা দেয়ার কথা জানিয়েছে এসিবি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ আগস্ট ২০২৫/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit