মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

যে কারণে খামেনিকে ধন্যবাদ দিলেন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির ঐক্য ও সংহতিকে শত্রুর ষড়যন্ত্র মোকাবিলার প্রধান অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় ঐক্য ও মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভাজনমূলক নীতি ব্যর্থ করবে।

তেহরানে ইমাম খোমেনির সমাধি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এই সপ্তাহটি ১৯৮১ সালে রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রেজাই ও প্রধানমন্ত্রী মোহাম্মদ জাভাদ বাহোনারের শাহাদাতবার্ষিকীকে স্মরণ করে পালিত হয়।

প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, যে কোনো বিভাজন—দেশের ভেতরে হোক বা মুসলিম জাতির মধ্যে তা ইসরায়েলি শাসন ব্যবস্থার স্বার্থ রক্ষা করে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে শত্রুরা আমাদের আক্রমণ করার সাহস পাবে না।

তিনি বলেন, দেশের ভেতরে কিংবা প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভাজনমূলক বক্তব্য একধরনের ‘বিশ্বাসঘাতকতা’।

পেজেশকিয়ান জানান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর মধ্যে ফাটল ধরিয়ে পারস্পরিক দ্বন্দ্ব বাড়াতে চায়। তিনি মুসলিম বিশ্বকে সংঘাত এড়িয়ে ভ্রাতৃত্ব ও ঐক্য জোরদারের আহ্বান জানান।

আয়াতুল্লাহ খামেনির সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, নেতার দিকনির্দেশনা ও সদয় সমর্থন আমাদের কাজকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। এটি আমাদের দায়িত্বকে আরও কঠিন করে, যাতে আমরা ইসলামী বিপ্লব ও ইমাম খোমেনির আদর্শের পথে অগ্রসর হতে পারি।

সূত্র: প্রেস টিভি

কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit