বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৮ Time View

নিউজ ডেক্সঃ  গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গাজীপুরের সেই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। গাজীপুরের পুলিশ কমিশনার রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া-আসার বিষয়ে উপদেষ্টা বলেন, বিষয়টি নজরে এসেছে। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের পুলিশ কমিশনারের বিষয়ে আলোচনা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান, সে জন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার পুরস্কার ঘোষণা করেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে ৫০০ টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা, এলএমজি ৫ লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ, এসএমজি এক লাখ পঞ্চাশ হাজার, পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার অস্ত্র উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, সার্বক্ষণিকভাবে অবৈধ অস্ত্রের আগমন ঠেকাতে তৎপর। বর্তমানে সীমান্ত অনেক বেশি সুরক্ষিত। তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, সে অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit