সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

নিউজ ডেক্সঃ  কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দেন। অবশেষে সোমবার (২৫ আগস্ট) নিজেই সুখবর দিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট কেক, যার ওপর আঁকা দুটি ক্ষুদ্র পায়ের ছাপ। সেখানে লেখা আছে—“1+1=3”। স্পষ্টতই, দম্পতির জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ছবির সঙ্গে ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদপুষ্ট।’ এই ঘোষণা মুহূর্তেই স্পষ্ট করে, শিগগির বাবা-মা হতে চলেছেন পরিণীতি ও তার স্বামী, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

তবে এর ইঙ্গিত আগে থেকেই দিয়েছিলেন রাঘব। কয়েক সপ্তাহ আগে কপিল শর্মার শোতে তিনি মজা করে বলেছিলেন, শিগগির সুখবর দিতে চলেছেন তারা। সেই মুহূর্তে অবাক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন পরিণীতি। আজকের পোস্টে মিলল তারই প্রমাণ। শুধু কেকের ছবি নয়, আরও একটি ভিডিও শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, সকালে স্ত্রীকে নিয়ে হাঁটছেন রাঘব। কাজের ব্যস্ততার মাঝেও পরিণীতিকে সময় দিচ্ছেন তিনি—এ দৃশ্য ভক্তদের মন ছুঁয়ে গেছে।

খুশির খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরে গেছে কমেন্ট বক্স। হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন এ দম্পতিকে। ২০২৩ সালে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়েছিল। মাত্র দুই বছরের মধ্যেই তাদের ঘরে আসছে নতুন অতিথি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ০৩.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit