মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

একটুতেই রেগে যান জয়া, কারণ জানালেন মেয়ে শ্বেতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

বিনোদন ডেস্ক : রাগ যেন তার নাকের ডগায়। কথায় কথায় মেজাজ হারান। যদিও এই স্বভাব জয়া বচ্চনের নতুন নয়। আগে শুধু পাপারাজ্জি দেখলেই রেগে যেতেন। কিন্তু যত দিন যাচ্ছে রাগ যেন বাড়ছে অভিনেত্রীর। তার মেজাজ থেকে রেহাই পাচ্ছেন না কেউই। 

সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে সমাজবাদী পার্টির এক কর্মীকে রীতিমতো ধাক্কা মারেন জয়া। তিনি জয়ার সঙ্গে একটি নিজস্বী তুলতে চেয়েছিলেন, এই ছিল তার অপরাধ।

জয়া আগেও নানা ঘটনা ঘটিয়েছেন। কিন্তু কেন এমন করেন জয়া? যদিও জয়ার ছেলে-মেয়েরা অবশ্য মায়ের এই মেজাজ হারানোর নেপথ্যের কারণ প্রকাশ্যে আনলেন।

জয়ার মেজাজের তল পাওয়া বেশ শক্ত। পান থেকে চুন খসলেই কখনও চিৎকার করেন, কখনও আবার বকা দেন। জয়াকে নিয়ে তটস্থ থাকেন সবাই। অন্য তারকাদের ছবি তোলার জন্য হুটোপাটি করলেও জয়ার বিষয়ে সচেতন হয়ে উঠেছেন পাপারাজ্জিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য পাপারাজ্জি হুড়োহুড়ি করেন না। বরং তার ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।

ভাইয়ের কথা শুনে শ্বেতা বলেন, মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে, সেই কারণে এমন আচরণ করে। আসলে এটা একপ্রকারের আতঙ্ক।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit