মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা বানিয়েছে ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বানানোর দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি।

গত জুনে দখলদার ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা চালানো শুরু করে। ইসরায়েলের সঙ্গে ইরানের এ যুদ্ধ ১৩ দিন স্থায়ী হয়। এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

ইসরায়েল-ইরান যুদ্ধ থামলেও এখনো উত্তেজনা রয়ে গেছে। দুই পক্ষই হুমকি-পাল্টা হুমকি অব্যাহ রেখেছে। এদিকে ইসরায়েলকে চেপে রাখতে লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান। এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি করে থাকে ইসরায়েল।

এছাড়া সিরিয়াতেও সাবেক স্বৈরশাসক বাসার আল আসাদ ক্ষমতায় থাকার সময় ইরানের নিজস্ব অস্ত্র তৈরির কারখানা ছিল। যদিও তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর দখলদার ইসরায়েল এগুলোর বেশিরভাগ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit