শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

আসছে ‘বেলা’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : প্রায় ৭৫ বছর আগে বেলা দে তার কন্ঠে উচ্চারিত করেছিলেন প্রতিবাদী শব্দ। রেডিওতে সবার কাছে তিনি জানান দিতেন সমাজ আর বাস্তবতার কঠিন সত্য। শোনাতেন, কত স্বপ্ন কত আশার প্রতিনিয়ত চার দেয়ালের মাঝে চাপা পড়ার গল্প। সেই শক্তিশালী নারীকন্ঠ বেলা দে-র বায়োগ্রাফিক্যাল সিনেমাই ‘বেলা’।

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রটিতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রুপালি পর্দায় তাই একেবারে ভিন্নরূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। পরণে সাদা সুতি শাড়ি, কপালে ছোট্ট টিপ, ঠোঁটের কোণে মিষ্টি হাসি, লম্বা বেনুনি আর কানে বড়সড় হেডফোন। এমনই রূপে ঋতুপর্ণা হাজির হবেন ‘বেলা’ সিনেমায়।
 
এ সিনেমায় স্বাধীনত্তর পর্বে বাংলা রেডিও জগতের এক অভিজাত ও পরিশীলিত নাম মহিলা মহলের জনপ্রিয় কন্ঠস্বর বেলা দে-কে জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে। প্রখ্যাত রেডিও জকি বেলা দে একসময় তার স্বতন্ত্র কন্ঠে অসংখ্য নারীর মনে জায়গা করে নিয়েছিলেন। তার কন্ঠস্বর ছিল যেন এক নিরাপদ আশ্রয়। তবে সে কন্ঠের আড়ালে লুকিয়ে ছিল অনেক অজানা গল্প, ব্যক্তি সংগ্রাম ও জীবনের নানা দৃষ্টিভঙ্গি। যা এবার বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়।
 
সঞ্জয় রায়চৌধুরী নিবেদিত, গ্রেমাইন্ড কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত সিনেমাটিতে দেখা যাবে এক সাধারন মেয়ের সাধারণ স্বপ্ন কীভাবে ভেঙে যায়, প্রতিকূল অবস্থায় কীভাবে সে মেয়ে নিজের পরিচয় তৈরি করে ঘুরে দাঁড়াবে সে গল্প। সিনেমায় কেন্দ্রীয় চরিত্র বেলায় ঋতুপর্ণাকে দেখা যাবে।

আর তার দুই দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পদ্মনাভ দাসগুপ্ত ও দেবদূত ঘোষকে। কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ভূমিকায় দর্শক দেখবে দেবপ্রতিম দাসগুপ্তকে। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ঋতুপর্ণার অভিনয়ে কেমনভাবে ধরা দেবে বেলা দে-র জীবন লড়াই আর সেই অমলিন কন্ঠস্বর; তাই এখন দেখার অপেক্ষায় দর্শক।

 

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit