শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে যে নির্দেশনা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এনিসিটিবির এ-সংক্রান্ত চিঠিটি প্রকাশ করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে। এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এ পরীক্ষাগুলো পূর্ণ সময় ও পূর্ণ নম্বরভিত্তিক এবং এনসিটিবির প্রণীত সম্পূর্ণ সিলেবাসে নেয়া হবে।

এ বিষয়টি সংশ্লিষ্ট সব শিক্ষা বোর্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও নির্দেশনা দেয়া হয়েছে। চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দায়িত্বশীলদের কাছেও পাঠানো হয়েছে।

মূলত, করোনা মহামারির কারণে গত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হলেও এখন থেকে পূর্ণাঙ্গ পাঠ্যক্রমে মূল্যায়নের ধারায় ফিরছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মানোন্নয়ন ও পাঠ্যবিষয়ের গভীরতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit