শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল লতিফের চিকিৎসায় অর্থ সংগ্রহে চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা বাবা ও বড়ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেই ঠাকুরগাঁও পৌর ভবন থেকে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলেন মির্জা ফয়সাল আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়ব: শফিকুর রহমান শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করার বিবেচনা হচ্ছে: শিক্ষামন্ত্রী এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ‘আমার পাবনা, আমার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ-৫ ইতিহাস গড়লেন রশিদ খান যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটার উপস্থিতিতে নতুন রেকর্ডের আভাস

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, জানা যাবে কাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণে আগামীকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাদ মাগরিব) এই সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (২৩ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ করা হলো। এছাড়া চাঁদ দেখার তথ্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

রবিউল আউয়াল মাসের ১২ তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়। মুসলমানরা ১২ রবিউল আউয়াল মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে। কারণ এ দিনেই রাসুলে করীম (সা.) ইন্তেকালও করেন।

বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (সা.) দিন সাধারণ ছুটি।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit