বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

শিমুল বিশ্বাসের সুস্থতা ও রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

পাবনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনার গণ মানুষের নেতা অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা ও রোগ মুক্তি কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর পাবনা জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মো. মতিয়ার রহমান হীরার উদ্যোগে পাবনা ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মো. মতিয়ার রহমান হীরার সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডা. আব্দুস সালাম প্রমূখ। আলোচনা শেষে অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর।

এ সময় যুবদল নেতা কামাল বিশ্বাস, জাহাঙ্গির আলম, বকুল, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহানা পারভীন, সদর উপজেলা মহিলা দলের সহ-সম্পাদক সুবর্ণ হালিম, হেমায়েতপুর ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী আরিফা খাতুন, মহিলা দলনেত্রী সোহানা শিল্পী, মুক্তি বিশ্বাস, নিলা খাতুন, রুমাসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ আগস্ট ২০২৫/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit