বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক হয়ে লড়বে পাকিস্তান, চীন ও আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২০ আগস্ট) কাবুলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে অনুষ্ঠিত ষষ্ঠ ত্রিপক্ষীয় সংলাপের সময় এই সিদ্ধান্ত গৃহীত হয়। খবর জিও নিউজের।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র শাফকাত আলী খান এক বিবৃতিতে বলেছেন, ত্রিপক্ষীয় সংলাপে দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতার ওপর জোর দেয়া হয়েছে।
 
তিনি আরও বলেন, তিন পক্ষই বাণিজ্য, পরিবহন, আঞ্চলিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং মাদক পাচার প্রতিরোধে সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি আফগানিস্তানে সিপিইসি সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 
 

 

এর আগে, ইসহাক দার কাবুলের তালেবান সরকারকে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং মাজিদ ব্রিগেডের মতো ‘সন্ত্রাসী সত্তার’ বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং যাচাইযোগ্য ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। 
 
কাবুলে পররাষ্ট্রমন্ত্রীদের ষষ্ঠ ত্রিপক্ষীয় বৈঠকের ফাঁকে ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির মধ্যে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়।
 
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে আফগানিস্তান থেকে পরিচালিত গোষ্ঠীগুলোর মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা বৃদ্ধির কথাও তুলে ধরেন ইসহাক দার।
 
সূত্র: জিও নিউজ, দ্য ডন

 

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit