শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

নরসিংদীতে বন্ধুকে কুপিয়ে খুন করলেন দুই বন্ধু 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৮১ Time View
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোজাম্মেল (২০) নামে এক কাপড়ের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরতলীর হাজীপুর এলাকার ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি হাজীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে সিএন্ডবি রোডের একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোজাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় তার সহকর্মী কাউছার ও রাকিব দা দিয়ে ঘাড়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত মোজাম্মেল, কাউছার ও রাকিব একই মার্কেটের পাশাপাশি কাপড়ের দোকানে কাজ করতেন এবং হাজীপুরে একসঙ্গে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার রাতে খাবার পর একে অপরের গায়ে পানি ছিটানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে সকালে দুই বন্ধু মিলে মোজাম্মেলকে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিউএনবি/অনিমা/২০ আগস্ট ২০২৫/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit