শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা..

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

নিউজ ডেক্সঃ  আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২০ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা, ১ সেপ্টেম্বর সকালে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন এবং সব মহানগর জেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা। ২ সেপ্টেম্বর দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা, ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌর এলাকায় শোভাযাত্রা, ৪ সেপ্টেম্বর মহানগর, জেলা-উপজেলায় মৎস্য অবমুক্তকরণ, একই দিন সারা দেশে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া প্রতিযোগিতা এবং ৫ সেপ্টেম্বর গোলটেবিল বৈঠক।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউছসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ ডেক্সঃ 
কুইক এন ভি/রাজ/২০ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit