মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

উদ্বেগ জানালেন আজহারি..

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৬ Time View

নিউজ ডেক্সঃ   দেশের দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খ্যাতিমান ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারি। বুধবার (২০ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে আজহারি লিখেছেন, ‘সম্প্রতি দেশের দুজন আলোচিত ব্যক্তিত্বকে কার্টুন এঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, যা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বিবৃতি এসেছে। তবে অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এদের মধ্যে অনেকেই নিজ নিজ বিবৃতিতে খোদ হুমকিদাতা অ্যাক্টিভিস্টকে ভিক্টিম হিসেবে চিত্রায়িত করেছেন এবং বাংলাদেশে বিকৃতরুচির কার্যক্রমের পক্ষে সরব হয়েছেন। নিঃসন্দেহে, তাদের এই কর্মকাণ্ড এ দেশের মাটি ও মানুষের সঙ্গে প্রতারণা ও দ্বিচারিতার শামিল। অধিকারের মোড়কে দেশের অধিকাংশ মানুষের মূল্যবোধকে ধ্বংস করার কোনো প্রচেষ্টাকে এ দেশের জনগণ মেনে নেবে না।’

তিনি আরও লেখেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান থাকবে, তারা যেন অনতিবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় নিয়ে আসেন এবং সম্মানিত শিক্ষকদ্বয়ের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন। উল্লেখ্য, সম্প্রতি আলোচিত শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকির ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের শিক্ষাঙ্গন। অভিযোগ উঠেছে, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত শিক্ষার্থী সাফওয়ান চৌধুরি রেবিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে সহিংস হুমকি প্রদান করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ 
কুইক এন ভি/রাজ/২০ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit