শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার  মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View
নওগাঁ প্রতিনিধি :  “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গ—ি” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে নওগাঁ শহর বাইপাস সড়কের গোল চত্বর এলাকায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর সমাপনী অনুষ্টিত হয়েছে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম।

বৃক্ষরোপণ শেষে আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথি সাংবাদিক  সাদেকুল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু গাছ রোপণ করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি।

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক সমাজ সব সময় এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে। এই বৃক্ষরোপন কর্মসূচীতে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধন প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১১ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজারের মতো গাছের চারা বিতরণ কর্মসূচী চলমান আছে। নওগাঁয় ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে আজ বৃক্ষরোপনের সমাপনী করা হলো তারপরও আমাদের এই বৃক্ষরোপন কার্যক্রম চলমান থাকবে।

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit