মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

রাজস্থান থেকে মিস ইউনিভার্স বিশ্বমঞ্চে মনিকা বিশ্বকর্মা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View

নিউজ ডেক্সঃ  ভারতের বিনোদন ইতিহাসে যোগ হতে চলেছে নতুন আরেক অধ্যায়। রাজস্থানের গর্ব মনিকা বিশ্বকর্মা এখন দেশের গণ্ডি পেরিয়া পা রাখতে চলেছেন মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে, যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। জয়পুরে আয়োজিত মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হয়ে তিনি এই সুযোগ অর্জন করেছেন। খবর: সিয়াসাত ডটকম

সোমবার (১৮ আগস্ট) রাতে জয়পুর আলোকিত হয়ে উঠেছিল আলো ঝলমলে, সংগীত আর গ্ল্যামারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮ প্রতিযোগী অংশ নেন এই বহুল প্রতীক্ষিত আসরে। উচ্ছ্বাস, আত্মবিশ্বাস ও প্রতিভার প্রদর্শনীতে সবাইকে পেছনে ফেলে মানিকা বিশ্বকর্মা শিরোপা জিতে নেন। তিনি তার সুনিপুণ উপস্থিতি, সৌন্দর্য ও আত্মবিশ্বাসের ছটায় বিচারকদের মুগ্ধ করেন। এদিকে প্রথম রানারআপ ঘোষণা করা হয় তানয়া শর্মাকে।

ঝলমলে এই আয়োজন অনুষ্ঠিত হয় জয়পুরের সিতাপুরায়, যেখানে হাজারো দর্শক প্রত্যক্ষ করেন সৌন্দর্য আর সংস্কৃতির অনবদ্য উৎসব। ফাইনাল এই পর্বে বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ, মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫ খ্যাত অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিখিল আনন্দ বলেন, ‘জয়পুরকে বেছে নেওয়া হয়েছে শহরটির সমৃদ্ধ শিল্প ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য।’

তবে এই সন্ধ্যা ছিল কেবল প্রতিযোগিতার নয়, বিনোদনেরও। প্রতিযোগী ও শিল্পীরা পরিবেশন করেন জনপ্রিয় সব গান। এবারের আসরে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লিসহ বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নেন। প্রত্যেকেই তুলে ধরেন নিজেদের স্বকীয়তা, তবে শেষ পর্যন্ত মানিকার বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিচারকদের মন জয় করে নেন।

তার এই সাফল্যের মধ্য দিয়ে মানিকা যুক্ত হলেন আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করা ভারতীয় সুন্দরীদের দলে। এ বিষয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ বলেন, পুরো দেশ এখন অপেক্ষা করছে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স ২০২৫-এ মানিকার অংশগ্রহণ দেখার জন্য, যেখানে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit