বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। এ সংক্রান্ত একটি অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ আগস্ট) রাতে এ তথ্য জানা গেছে। গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। এরপর উপদেষ্টা পরিষদ হয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ করার কথা। উপদেষ্টা পরিষদ সেই খসড়া অনুমোদন করে গত ২৪ জুলাই । আজ তাতে সই করলেন রাষ্ট্রপতি।

নতুন এ সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না রাজনৈতিক দলগুলো। প্রার্থীদের সবাই হবেন নির্দলীয়। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয়েছিল ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে। এরপর থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞ।

এরপর অন্তর্বর্তী সরকারের করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করে। এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন, এমন অনেক যোগ্য ব্যক্তিও নির্বাচনে আগ্রহী হতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit