মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ : আইজিপি ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম

ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বিদায় নিচ্ছে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ হচ্ছে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের উপস্থিতির অধ্যায়। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির একজন সহযোগী জানিয়েছেন, বাগদাদ এবং পশ্চিম আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে এই বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে।

ইরাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুসেন আল্লাভি গতকাল রবিবার ইরাকি নিউজ এজেন্সিকে বলেন, ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত এই জোটের সদস্যরা ইরাক সরকার এবং জোটের সদস্য দেশগুলোর মধ্যে একটি চুক্তির অধীনে আগামী মাসের মধ্যেই তাদের উপস্থিতি গুটিয়ে নেবে।

আল্লাভি আরও জানান, এই পদক্ষেপ ইরাকের নিজস্ব সামরিক বাহিনীকে শক্তিশালী করবে। তিনি বলেন, ইরাক সরকার তার সশস্ত্র বাহিনী গড়ে তোলার এবং জোটের মিশন সমাপ্ত করার কর্মসূচির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। 

উপদেষ্টা একটি দুই-পর্যায়ের সময়সীমাও উল্লেখ করেছেন, যা ইরাক এবং পশ্চিমা সামরিক জোটের মধ্যে সম্মত হয়েছে। প্রাথমিক প্রত্যাহার পর্ব ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে এবং সম্পূর্ণ মিশন সমাপ্ত হবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে। তিনি জানান, ইরাক এই সময়ের পরেও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে পরামর্শ এবং সক্ষমতা বৃদ্ধির অংশীদারিত্ব চালিয়ে যেতে চায়।

আল্লাভি বলেন, এই কৌশলটি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গঠনের জন্য সরকারের অঙ্গীকার প্রমাণ করে। তিনি আরও উল্লেখ করেন, এই পর্যায়ক্রমিক প্রত্যাহার যুক্তরাষ্ট্র এবং জোটের দেশগুলোর সঙ্গে ইরাকের সম্পর্ককে স্বাভাবিক করার একটি কৌশলগত পদক্ষেপ।

সূত্র: প্রেস টিভি

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ১০:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit