মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘অভয়াশ্রম গড়ে তুলি – দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মৎসচাষী ও কৃষকদের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) সকালে র‌্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভার মাধ্যমে মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়।

পরবর্তিতে উপজেলা পরিষদ মিলনায়তন সমাজসেবা অফিসার মাসুল তালুকদার এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস অফিসার শিরিন সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক এম রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ, স্থানীয় মৎস চাষিগণ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা ঘোড়াতে এবং দেশকে এগিয়ে নিয়ে হলে মৎস চাষের কোন বিকল্প নাই। সারাদেশে মৎস চাষে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, বিলুপ্ত প্রজাতির মাছের চাষ বাড়াতে হবে। সরকারি পুকুর গুলোকে মৎস চাষের উপযোগি করে চাষি অথবা যুবকদের হাতে দিতে হবে। এ কাজে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়। আলোচনা শেষে বিভিন্ন পুকুরে পোনা অবমুক্ত করা হয়।

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit