মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ঐশ্বরিয়ার যে ব্লকবাস্টার ছবি প্রত্যাখ্যান করেছিলেন গোবিন্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের তারকারা প্রায়ই অনেক ব্লকবাস্টার ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে সেই ছবিগুলো বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করলে অনেককেই আফসোস করতে দেখা যায়। বলিউড অভিনেতা গোবিন্দর ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। তিনি একটি ব্লকবাস্টার ছবি ফিরিয়ে দিয়েছিলেন, যা পরে অনিল কাপুরের ক্যারিয়ারের অন্যতম সফল ছবিতে পরিণত হয়।

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাল’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন, অনিল কাপুর ও অক্ষয় খান্না। এছাড়াও ছিলেন অলক নাথসহ আরো অনেকে। ছবিটি মুক্তির পর শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, এর গানগুলোও রাতারাতি জনপ্রিয়তা লাভ করে, যা আজও সমানভাবে জনপ্রিয়।

আইএমডিবি-এর তথ্যানুসারে, সুভাষ ঘাই প্রথমে অনিল কাপুরের চরিত্রটির জন্য আমির খানকে প্রস্তাব দেন। কিন্তু আমির ছবিটির চিত্রনাট্য পছন্দ করেননি। এরপর সেই প্রস্তাব যায় গোবিন্দার কাছে। কিন্তু তখন গোবিন্দা ‘হাসিনা মান জায়েগি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। শেষ পর্যন্ত চরিত্রটি অনিল কাপুরের কাছে যায় এবং তিনি এতে অভিনয় করতে রাজি হন।

প্রসঙ্গত, ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত ‘তাল’ ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি টাকা আয় করে বক্স অফিসে ব্লকবাস্টার হিসেবে গণ্য হয়। গোবিন্দর প্রত্যাখ্যান করা সেই ছবিটি যে অনিল কাপুরের জন্য কতটা লাভজনক ছিল, তা এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit