মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি’ তিশার সাফ জবাব..

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

নিউজ ডেক্সঃ  দেশের ছোট পর্দার অন্যতম আলোচিত মুখ তানজিন তিশা। ঈদের আগেই দেশ ছেড়েছিলেন, ফিরে এসে টানা দেড় মাস ধরে আছেন সম্পূর্ণ বিরতিতে। শুটিং নেই, নতুন কাজ নেই- এ যেন ক্যারিয়ারের এক অঘোষিত ‘লম্বা ছুটি’।

এই ফাঁকে তিশাকে ঘিরে জমেছে নানা গুঞ্জন। বিশেষ করে বলিউড তারকা শারমান যোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ সিনেমায় তার অভিনয়ের খবর ছড়িয়ে পড়ার পর আলোচনা তুঙ্গে। শুরু থেকে এ বিষয়ে নীরব থাকলেও এবার মুখ খুললেন অভিনেত্রী। তবে সরাসরি কিছু না বলে তিনি ইঙ্গিতের সুরেই বললেন, ‘সিনেমাটিতে আমি আছি এমন অনেক নিউজ হয়েছে। আমি নিজেও দেখেছি। তবে নিউজ তো অনেক হয়। কতটা সত্যি, কতটা নয়- দর্শকই জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে সামনে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হাজির হব।’

যদিও গোপন রেখেছেন অনেক কিছু, তবে কথার ফাঁকেই জানিয়ে দিলেন- শারমান যোশীর সঙ্গে কাজ করার সুযোগ এলে সেটি ক্যারিয়ারের বড় প্রাপ্তি হবে। আর গুঞ্জন? প্রেম, সিনেমা কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কানাঘুষোতে কর্ণপাতই করেন না তিনি। সাফ ভাষায় তিশা বলেন, ‘গুঞ্জন নিয়ে আমি কম পরোয়া করি। দর্শক আমাকে পছন্দ করেন আমার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চাই, কাজ নিয়েই আনন্দিত হই। বিরতির পর কবে কাজে ফিরবেন- এখনো চূড়ান্ত করেননি। তবে ইঙ্গিত দিলেন, শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী।

এদিকে ভক্তদের জন্য সান্ত্বনার খবর, মাসের শেষেই দেশের এক ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নাটক ‘খোয়াবনামা’। ভিকি জাহেদ পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করেছেন তানজিন তিশা।

 

 

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/সন্ধ্যাঃ ০৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit