মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

স্লিম ফিগারের বাইরেও সৌন্দর্য আছে— বললেন দুরেফিশান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : শোবিজে টিকে থাকার জন্য শারীরিক গড়ন বা ফিগার ঠিক রাখা জরুরি—এমনটাই যেন অলিখিত নিয়ম। কিন্তু সেই চিরাচরিত ধারণাকে বুড়ো আঙুল দেখালেন ললিউডের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ফিটনেস মানে কৃত্রিমভাবে রোগা হওয়া নয়, বরং ভেতর থেকে সুস্থ আর আত্মবিশ্বাসী থাকা।

দুরেফিশান তার স্বাভাবিক শারীরিক গড়ন নিয়েই খুশি। তিনি পাকিন্তানি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কখনোই মনে করিনি যে ইন্ডাস্ট্রির জন্য আমাকে নিজেকে বদলাতে হবে। আমার চেহারা বা ফিগার নিয়ে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সেসবে আমার আত্মবিশ্বাস কখনো নড়বড়ে হয়নি।’

অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইটা সহজ ছিল না। প্রায়শই সহকর্মীদের কাছ থেকে নানা কটাক্ষ শুনতে হয়েছে। তবুও তিনি নিজের প্রতি সৎ ছিলেন এবং তথাকথিত সৌন্দর্যের মাপকাঠিতে নিজেকে মাপতে চাননি। তার মতে, পাকিস্তানের বেশিরভাগ নারীর শারীরিক গঠন তার মতোই, আর তাই তিনি চান তার চরিত্রগুলো যেন বাস্তব জীবনের নারীদের প্রতিচ্ছবি হয়।

দুরেফিশান প্রশ্ন রাখেন, ‘নাটকে আমরা সব ধরনের প্রেমের গল্প দেখাই, কিন্তু অভিনেত্রীদের কেন এক নির্দিষ্ট ছাঁচে ফেলা হয়?’ তিনি মনে করেন, বিনোদন জগতে এখনো পুরনো ধ্যানধারণাগুলো রয়ে গেছে। তবে শৈশবে পরিবার থেকে পাওয়া ইতিবাচক পরিবেশ তাকে এসব চাপ থেকে দূরে রেখেছে। তার পরিবার কখনো তার চেহারা বা পোশাক নিয়ে সমালোচনা করেনি, যা তাকে নিজের মতো করে বেড়ে উঠতে সাহায্য করেছে।

দুর-ই-ফিশানের এই সাহসী মন্তব্য এখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেক নারীই তার কথায় নিজেদের জীবনের প্রতিফলন খুঁজে পাচ্ছেন। তিনি প্রমাণ করে দিলেন, সৌন্দর্য কোনো নির্দিষ্ট গড়নে সীমাবদ্ধ নয়, আর আত্মবিশ্বাসই একজন মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে।

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit