শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান এখন ভয়ে ভয়ে খেলছে, বললেন সাবেক কোচ ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

‘সুপারম্যান’ সিনেমার জনপ্রিয় অভিনেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৯১ Time View

নিউজ ডেক্সঃ  ‘সুপারম্যান’ সিনেমায় খলনায়ক জেনারেল জোড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প আর নেই। রোববার (১৭ আগস্ট) সকালে ৮৭ বছর বয়সে তিনি মারা যান। তার পরিবার এ খবর নিশ্চিত করলেও মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। এই দুঃসংবাদটি এপি, এনবিসিসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

টেরেন্স স্ট্যাম্প সবচেয়ে বেশি মনে রাখা হয় ১৯৭৮ সালের ‘সুপারম্যান’ এবং ১৯৮০ সালের ‘সুপারম্যান ২’ সিনেমায় অভিনয়ের জন্য। তিনি সেখানে সুপারম্যান চরিত্রে অভিনয় করা ক্রিস্টোফার রিভ-এর বিপরীতে জেনারেল জোড নামের শক্তিশালী ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনয় ছিল অত্যন্ত শক্তিশালী ও স্মরণীয়, যা এখনো অনেক দর্শকের মনে গেঁথে আছে।

লন্ডনে জন্ম নেওয়া টেরেন্স স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেছিলেন—এই ছবির জন্য তিনি অস্কার ও বাফটা পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনীত হন। পরবর্তী ছয় দশকে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন—ড্রামা, থ্রিলার, কমেডি, এমনকি ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমাতেও। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট’ সিনেমায় তিনি বার্নাডেট নামে এক ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করেন, যা প্রশংসিত হয়েছিল আন্তর্জাতিকভাবে। এ চরিত্রটিও তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত কাজ।

টেরেন্স স্ট্যাম্পের মৃত্যুতে পশ্চিমা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, ভক্তরাও সামাজিক মাধ্যমে তাকে স্মরণ করছেন। তার মতো প্রতিভাবান একজন অভিনেতার বিদায় নিঃসন্দেহে সিনেমা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/বিকালঃ ০৪.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit