বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তীব্র বিক্ষোভ..

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৮ Time View

নিউজ ডেক্সঃ  গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানী তেল আবিবসহ বিভিন্ন শহরে লক্ষাধিক মানুষ রাস্তায় নামে। হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জানিয়েছে, সারা দেশে এক মিলিয়নেরও বেশি মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। তেল আবিব ছিল বিক্ষোভের কেন্দ্রবিন্দু।

জিম্মিদের পরিবারের সদস্যরা মিছিলের নেতৃত্ব দেন এবং সরকারের কাছে তাদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীরা লিকুদ পার্টির কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দিলে পুলিশ জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ৩০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। তা ছাড়া আয়ালন হাইওয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।

বিক্ষোভ এমন সময়ে হচ্ছে যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপ হামাসকে দুর্বল করার জন্য জরুরি। তবে সমালোচকরা মনে করছেন, এতে জিম্মিদের মুক্তি আরও জটিল হয়ে পড়তে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে এখন পর্যন্ত ১৪৮ জন মুক্তি পেয়েছেন। এখনো প্রায় ৫০ জন গাজায় আটক আছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অন্তত অর্ধেক আর জীবিত নেই।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit