বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

কুয়েতে গিয়ে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

নিউজ ডেক্সঃ  আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অপরাধে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ভারতীয় ৩, বাংলাদেশি ২, শ্রীলঙ্কান ১ ও সিরিয়ান ১ জন নারী রয়েছেন।

গত শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানটি পরিচালনা করে। এ ছাড়া জাতীয় সংবাদমাধ্যমে পরিচয়সহ ভিক্ষাবৃত্তির খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করার জন্য দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে।

এ ছাড়া আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২-এর অধীনে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা লঙ্ঘনকারী এবং স্পনসর উভয়কেই নির্বাসন বাধ্যতামূলক করে। পাশাপাশি কৃর্তপক্ষ আরও বলছে, সংবাদমাধ্যমে ছবিসহ প্রকাশ করলে হয়তো আগামীতে ভিক্ষাবৃত্তির প্রবণতা অনেকটা কমে যেতে পারে। ধরা পড়লে কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত হবে ভয়ে অনেকে এই কাজ থেকে বিরত থাকবেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অপরাধে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে ৭ জন জর্ডানিয়ান, ভারতীয় ৩, বাংলাদেশি ২, শ্রীলঙ্কান ১ ও সিরিয়ান ১ জন নারী রয়েছেন। গত শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানটি পরিচালনা করে। এ ছাড়া জাতীয় সংবাদমাধ্যমে পরিচয়সহ ভিক্ষাবৃত্তির খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করার জন্য দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে।

এ ছাড়া আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২-এর অধীনে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যা লঙ্ঘনকারী এবং স্পনসর উভয়কেই নির্বাসন বাধ্যতামূলক করে।

পাশাপাশি কৃর্তপক্ষ আরও বলছে, সংবাদমাধ্যমে ছবিসহ প্রকাশ করলে হয়তো আগামীতে ভিক্ষাবৃত্তির প্রবণতা অনেকটা কমে যেতে পারে। ধরা পড়লে কুয়েতের গণমাধ্যমে প্রকাশিত হবে ভয়ে অনেকে এই কাজ থেকে বিরত থাকবেন। উল্লেখ্য, আইন অনুযায়ী ভিক্ষাবৃত্তি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়াও তার পৃষ্ঠপোষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধ দমন ও আইনের শাসন নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit