মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

‘আল্লাহ মাফ করুক’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সঙ্গে জ্বর নিয়ে ভর্তি রয়েছে তার সন্তানও। পরীমনির ঘনিষ্ঠজন জানান, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।

পরীমনি ১০ আগস্ট ঢাকার একটি পাঁচতারকা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেন। সেই অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ রেগে যান এই অভিনেত্রী। তা নিয়ে ফেসবুকে দিয়েছিলেন কড়া স্ট্যাটাসও।

রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা গেল, সন্তানসহ হাসপাতালে ভর্তি আছেন এই নায়িকা। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

শ্বাসকষ্টের সমস্যা থেকে আপাতত মুক্ত হলেও এখনো তার শরীরে প্রচণ্ড জ্বর, ব্যথা রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকের পরামর্শ, আরও কয়েকটা দিন হাসপাতালে থাকতে হবে। 

এদিকে হাসপাতালে যে খুব একটা ভালো নেই, তা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন পরীমনি। তিনি লেখেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনী! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’  সেই পোস্টের শেষে পরীমনি যুক্ত করেছেন, বিস্তারিত আসছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit