মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শুভশ্রী-রুক্মিণীকে নিয়ে যা বললেন দেব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুর দিকে প্রেমিক-প্রেমিকা ছিলেন দেব-শুভশ্রী। তবে হঠাৎ করেই ভেঙে যায় তাদের সম্পর্ক। এরপর চার বছর কোনো কাজ করেননি শুভশ্রী। ভেঙে পড়েছিলেন দেবও। দুজনই এরপর নিজেদের সামলে তৈরি করেন নতুন জীবন।

শুভশ্রী ব্যক্তিজীবনে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে দুই সন্তানের মা হয়েছেন। এদিকে দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দীর্ঘ সময় ধরে।

‘ধূমকেতু’ মুক্তির আগে মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন দেব-শুভশ্রী। সেখানে দেবকে জিজ্ঞাসা করা হয়— কার কার নামে পূজা দিতে চান? দেব একে একে মায়ের, বাবার, দিদির নাম বলেন। সবশেষে বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নামও বলেন।

এমনকি গোত্র জানতে চাইলে অভিনেতা হাসিমুখে উত্তর দেন, “গোত্র মা জানেন”। পাশে বসা শুভশ্রীও এই ঘটনায় হাসি চেপে রাখতে পারেননি। পরিচালক কৌশিক গাঙ্গুলীকেও কিছু বলে দেন তিনি।
 
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন দেব। সেখানে তার কাছে প্রশ্ন করা হয় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে। জানতে চাওয়া হয় কিভাবে নায়িকার সঙ্গে ১০ বছরের দূরত্ব ঘুচিয়ে একমঞ্চে সময় কাটল।

দেব বললেন, ‘অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত ১২ বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো তিন-চার বছর ছিলাম। ওরও জীবন বদলে গেছে।’

সত্যিই কি প্রথম ভালোবাসা থেকে যায়? দেবের উত্তর, আমার মনে হয় না। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা সবাই এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার নামই জীবন। অতীতে বসবাস মানে বর্তমানকে অসম্মান। এটা আমি নই। সেই জায়গা থেকেই বলব, সবাই সুখে থাকুক, ভালো থাকুক।

দেব যোগ করলেন, শুভশ্রীর সঙ্গে কাজ করছি, আর রুক্মিণীর কথা একটু আগে উঠল, তাই। রুক্মিণী না থাকলে এই ছবিটা এত ভালো করে হত না। ও কিন্তু প্রথম দিন থেকে এই ছবির সঙ্গে আছে। বাকিদের মতো গত কয়েকদিন রুক্মিণীও একটাই প্রশ্ন করেছে, ‘তুমি খুশি তো’? ও জানে, এই ছবির পিছনে আমার ইগো, সম্মান, জেদ, লড়াই— সব উজাড় করে দিয়েছি। বাকি সব কিছু ভুলে গিয়েছিলাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির দিনে ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা। দর্শক আগ্রহের কেন্দ্রে থাকা সিনেমাটি ১ম দিনেই ২.১০ কোটি আয় করে নেয়।
 

দ্বিতীয় দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস থাকায় হলে ভিড় জমে দর্শকের। ছুটির দিন থাকায় ১ম দিনের আয়কে ছাড়িয়ে যায় দেব-শুভশ্রীর সিনেমা। দ্বিতীয় দিনে এটি প্রায় ৩.০২ কোটি আয় করেছে।
দুই দিনের কালেকশনে টালিউডের ইতিহাসে দুইদিনের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘ধূমকেতু’। এ সাফল্যে দর্শকদের কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

 

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit