মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

‘সিনেমা’র নায়িকা রুনা খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’ বানাচ্ছেন নির্মাতা আলী জুলফিকার জাহেদী। এ সিনেমায় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করবেন রুনা খান। এ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে রুনা খান বলেন, গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা শুরু হয়। আলী জুলফিকার জাহেদীর বলা গল্পটা আমার ভালো লাগে। এরপর চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই।

তিনি বলেন, এ সিনেমায় একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করব। অভিনেত্রী হিসেবে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চাই। তবে যেসব চরিত্রে বাস্তবতার ছোঁয়া থাকে, এসব চরিত্রে কাজ করতে ভালোবাসি। এমন চরিত্রের জন্য অপেক্ষায় থাকি। চলচ্চিত্র: দ্য সিনেমার চরিত্রটিও তেমন। পর্দার বাইরেও নায়িকাদের ব্যক্তিগত জীবন থাকে। তা এ সিনেমায় তুলে ধরা হবে।

রুনা খান বলেন, এ সিনেমার গল্পের মূল ফোকাস থাকবে নায়িকার পর্দার বাইরের জীবন। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদেরকে সবাই পর্দায় দেখে। কিন্তু তাদেরও ব্যক্তি জীবন আছে। ওই জীবনের গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। এর আগে ২০০৭ সালে নোমান রবিনের পরিচালনায় একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেসের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আছে রুনা খানের। তবে এবারই প্রথম পর্দায় সিনেমার নায়িকা হচ্ছেন।

এ বিষয়ে অভিনেত্রী বলেন, সিনেমায় নায়িকার চরিত্রে কখনো অভিনয় করা হয়নি। ২০০৭ সালের দিকে রোমান রবিনের পরিচালনায় একটা টেলিফিল্ম করেছিলাম, যেখানে একজন যাত্রার অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলাম। তাও ১৭ থেকে ১৮ বছর আগের কথা। এবার সিনেমার নায়িকার চরিত্রে আমাকে দেখতে পাবেন দর্শকেরা।

তিনি বলেন, কাজটির জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি, ভালো কাজ হবে। চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে আমার পক্ষ থেকে শতভাগ চেষ্টা থাকবে। দর্শকদের ভালো লাগলে কাজটি সার্থকতা পাবে। শুটিং শুরুর বিষয়ে জানতে চাইলে রুনা বলেন, সামনের শীতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

নির্মাতা পুরোপুরি গুছিয়ে কাজে নামতে চান। তাই একটু পিছিয়েও যেতে পারে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খানের তিনটি সিনেমা। মাসুদ পথিকের ‘বক’, কৌশিক শংকর দাসের ‘দাফন’ এবং জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’।

 

 

কিউএনবি/আয়শা/১৭ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit