রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

 নিউজ ডেক্সঃ বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক মিশন সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র কালবেলাকে জানায়, শনিবার (১৬ আগস্ট) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে নির্দেশনা এসেছে।

এরই মধ্যে কয়েকটি দূতাবাসের কর্মকর্তা এ নির্দেশনা মেনেছেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়। জানতে চাইলে এমন নির্দেশনাপ্রাপ্ত একজন কালবেলাকে বলেন, ‘নির্দেশনা পেয়েছি। এ নিয়ে আমি বেশি কিছু বলতে পারব না। অন্যদিকে আরেকটি মিশনের কর্মকর্তা জানান, নির্দেশনা যতটুকু এসেছে ফোনের মাধ্যমে। তবে হঠাৎ এমন নির্দেশনা কেন এসেছে, তা জানেন না তিনি।

এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ বিকালঃ ০২.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit