বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের

অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

নিউজ ডেক্সঃ  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় অনুমোদনের দাবিতে আমরণ অনশনে থাকা আরও ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ নিয়ে দুদিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকালে ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ১১ শিক্ষার্থী অসুস্থ হন।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অনশন চলছে। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত অনশন ভঙ্গ করা হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। এখন পর্যন্ত ২০ জন অসুস্থ হয়েছে। আমাদের মেডিকেল টিম তাদের তাদের চিকিৎসা দিচ্ছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয় পিপিডি হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আমরা শনিবার বেলা ১১টা থেকে গণঅনশন শুরু করেছি। পরে আমরণ অনশনের ঘোষণা দেওয়া হয়েছে। একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। আমাদের কথা একটাই—রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস এবং একনেক সভায় তার অনুমোদন চাই।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৭ আগস্ট ২০২৫/ দুপুরঃ ০২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit