বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

‘নিজের নয়, জনগণের চাওয়ায় প্রধান উপদেষ্টা হয়েছি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : নিজের চাওয়াতে নয় বরং জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া, যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান, আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি।

তিনি বলেন, পরিস্থিতি তাকে পছন্দ বেছে নেওয়ার বিষয়ে খুব কমই সুযোগ দিয়েছে।

একজন নেতার চেয়ে গণতান্ত্রিক ব্যবস্থার একজন অভিভাবক হিসেবেই বর্তমানে নিজের ভূমিকার কথা সাক্ষাৎকারে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।নিজের সামনে থাকা বিশাল চ্যালেঞ্জগুলোর বিষয়েও তিনি অকপটে স্বীকার করেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এখানে অসুবিধা অনেক। অনেকেই এটাকে ব্যাহত করতে চায়। কেননা, বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

বাংলাদেশে গত দেড় দশকে প্রাপ্তবয়স্ক অনেকে নতুন ভোটার হয়েছেন, যাদের কেউ আগে কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি, তাদের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘কেউ ১০ বছর ধরে অপেক্ষা করছেন। কেউ ১৫ বছর ধরেও। একবার ভাবুন, আপনার ১৮ বছর বয়স হয়েছে, আপনি ভোট দিতে আগ্রহী। কিন্তু আপনি সেই সুযোগ কখনো পাননি। কারণ, সত্যিকার অর্থে কখনো নির্বাচনই হয়নি। এখন তারা ১৫ বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারেনি।’

কিউএনবি/অনিমা/১৬ আগস্ট ২০২৫/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit