বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

যুদ্ধ বন্ধের শর্তগুলো ট্রাম্পের কাছে উপস্থাপন করেছেন ‍পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধান ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় শর্তগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। 

বৈঠকে পুতিন ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুদ্ধবিরতির বিষয়গুলোর প্রাসঙ্গিকতা, বাস্তবায়নের সম্ভাবনা এবং দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে কথা বলেছেন। শনিবার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ আলাস্কা বৈঠকের পর এসব তথ্য তুলে ধরেছেন।

মেদভেদেভ তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘১. রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা পুনরায় চালু হয়েছে। এটি শান্তিপূর্ণ, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা হুমকিমুক্ত। ২. রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের শর্তগুলো ব্যক্তিগতভাবে বিস্তারিতভাবে যুক্তরাষ্ট্রের নেতার কাছে উপস্থাপন করেছেন। ৩. প্রায় তিন ঘণ্টার আলোচনার পর হোয়াইট হাউসের নেতা রাশিয়ার ওপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেননি, অন্তত আপাতত।’

শুক্রবার আলাস্কার একটি সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত ওই বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয়। আলোচনায় বিভিন্ন ফরম্যাট ছিল—মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে একান্ত আলোচনার মাধ্যমে এবং ‘তিন বনাম তিন’ ক্ষুদ্র দলের আলোচনায়। রাশিয়ান প্রতিনিধিদলে ছিলেন ক্রেমলিন সহকারী ইউরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, আর মার্কিন প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

বৈঠকের পরে পুতিন জানান, ইউক্রেন সংকটের সমাধান ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা ও সহযোগিতার পুনরায় আহ্বান জানান এবং ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানান। অন্যদিকে, ট্রাম্প বৈঠকে অর্জিত অগ্রগতি প্রকাশ করেন, তবে সব বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি বলে উল্লেখ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit