বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে নাম লেখালেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। তিনি ২০২৫ মৌসুমে আটলান্টা ফায়ার দলে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড খেলোয়াড় হিসেবে যোগ দিচ্ছেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই আসর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে দলটি সাকিবকে বর্ণনা করেছে ‘গেম চেঞ্জার’ হিসেবে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল হাসান আটলান্টা ফায়ার ক্রিকেট টিমে আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড হিসেবে যোগ দিচ্ছেন ২০২৫ মাইনর লিগ মৌসুমে। ব্যাট ও বল দু’দিকেই তিনি গেম চেঞ্জার। তার অভিজ্ঞতা, দক্ষতা ও তারকাখ্যাতি ফায়ার লাইনআপে নতুন মাত্রা যোগ করবে।’

মাইনর লিগ ক্রিকেটকে বড় মাপের মেজর লিগ ক্রিকেটের জন্য প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ লিগে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলে থাকেন। বর্তমানে সাকিব খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে।

বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন তিনি গত বছরের আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আর জাতীয় দলে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে তার খেলার কথা থাকলেও, তীব্র জনরোষে তিনি দেশে ফিরতে পারেননি।

এরপর থেকে সাকিব দেশের বাইরে অবস্থান করছেন। বেশির ভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রেই থাকছেন, যেখানে তার পরিবার থাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit