সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮১তম জন্মদিন উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.নুরুল আলম রানা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউর রহমান, সাবেক মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি বাদশা মিয়া,  পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আবু সাঈদ সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী,পৌর যুবদলের আহ্বায়ক মো.গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম সজল, সদস্য সচিব নাজিউর রহমান মঞ্চ,পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মাদ রাব্বি, সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী  বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি বর্তমানে গুরুতর অসুস্থ ও চিকিৎসাধীন। বক্তারা উল্লেখ করেন, এই সময় দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম  মাওলানা হাফেজ মো.হারুন উর রশীদ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিভিন্ন সময় রাজপথে নিহত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। 
কিউএনবি/অনিমা/১৫ আগস্ট ২০২৫/রাত ৯:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit