বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মৃত্যুপুরী গাজা, ক্ষুধা সম্পর্কিত ঘটনায় আরও চারজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে মৃত্যুপুরী হয়ে উঠেছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। ইসরাইলি বাহিনীর বর্বরতায় প্রাণ হারাচ্ছে একের পর এক ফিলিস্তিনি। দখলদার বাহিনীটি খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গত ২৪ ঘণ্টায় ক্ষুধা সম্পর্কিত ইস্যুতে আরও চার ফিলিস্তিনি মারা গেছে।  এ নিয়ে ক্ষুধা সম্পর্কিত ঘটনায় মৃতের সংখ্যা গিয়ে ঠেকল ২৩৯ জনে, যার মধ্যে ১০৬ জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলছে, চলমান বোমাবর্ষণ, মৌলিক পরিষেবাগুলোর পতন এবং মানবিক সাহায্য সরবরাহ ও বিতরণের উপর কঠোর বিধিনিষেধ গাজার লাখ লাখ মানুষের জন্য বিপর্যয়কর খাদ্য নিরাপত্তা পরিস্থিতি তৈরি করেছে।  সেখানে কমপক্ষে ৪০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। দ্রুত সময়ের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএফপির এ আহ্বান এমন সময় এলো, যার আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বছরের কম বয়সি এমন ৪০ হাজার শিশু চরম আকারে অপুষ্টিতে ভুগছে বলে জানায়।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পাঁচ বছরের কম বয়সি এমন আড়াই লাখ শিশু খাদ্য ঘাটতির মুখোমুখি এবং ১৮ বছরের কম বয়সি এমন ১২ লাখ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় বাস করছে। আল-জাজিরা বলছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৩ জন মারা গেছে সহায়তা আনতে গিয়ে।

এদিকে, পশ্চিম তীরে নতুন করে ৩ হাজারের বেশি বসতি নির্মাণ পরিকল্পনার অনুমোদন করেছে ইসরাইল।  আর গত মঙ্গলবার ইসরাইলের একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি কথিত ‘গ্রেটার ইসরাইল’ ধারণার প্রতি ‘অত্যন্ত অনুরক্ত’ এবং নিজেকে ‘একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের’ অংশ হিসেবে মনে করেন। এ মন্তব্যের পর সৌদি আরব, কাতার, জর্ডান ও ইয়েমেনসহ আরব লীগও তেল আবিবের এ অবস্থানের নিন্দা জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit