সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

স্বাধীনতা দিবসে পাকিস্তানকে নরেন্দ্র মোদির কঠোর বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে দেয়া ভাষণে মোদি বলেছেন, ‘ভারত পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না।’ দেশটি পানিচুক্তিতে সম্মত নয় বলেও এদিন ঘোষণা দেন তিনি। 

তারই ধারাবাহিকতায় মোদি শুক্রবার বলেন, ‘পানি এবং রক্ত একসাথে প্রবাহিত হতে পারে না।’ ভারতের ‘অধিকারভুক্ত পানি’ পাকিস্তানের সাথে ভাগাভাগি করারও বিরোধিতা করেন তিনি। মোদি আরও বলেন, সিন্ধু পানিচুক্তি ভারতের জনগণের প্রতি অবিচার ছিল। ভারতের নদীগুলো শত্রু দেশকে সেচ দিচ্ছিল, যখন আমাদের কৃষকরা পানি থেকে বঞ্চিত ছিল। এখন, ভারতের পানির ভাগের ওপর অধিকার কেবল ভারত এবং তার কৃষকদের। 

কৃষকদের স্বার্থ এবং জাতীয় স্বার্থের সঙ্গে আপস ভারতের কাছে গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ‘মিসাইল হামলার’ হুমকিরও প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 

তিনি পাকিস্তানের প্রতি একটি সতর্কবার্তা দিয়ে বলেন, ভারত আর পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। শত্রু (পাকিস্তান) যদি আর কোনো দুঃসাহসিক কাজ করার সাহস করে, তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দেবে। ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হবে না।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৫ আগস্ট ২০২৫/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit