বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

টিকিট বুকিংয়ে ‘ধুমকেতু’র রেকর্ড ভাঙা ইতিহাস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : প্রায় দীর্ঘ ১০ বছর পর সব অপেক্ষার শেষে মুক্তি পাচ্ছে টালিউড সিনেমা ‘ধূমকেতু’। বৃহস্পতিবার ১৪ আগস্ট এ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে টিকিটের অগ্রিম বুকিং। একদিন আগেই কলকাতায় ‘ধূমকেতু’ সিনেমা অন্যান্য বিগ বাজেটের সিনেমা ‘ওয়ার ২’ ও ‘কুলি’কেও পিছনে ফেলে দিয়েছে।

টিকিটের চাহিদা বেশি হওয়ায় সকাল ৭টায়ও শো দিয়েছেন হল মালিকরা। সেই শোতেও প্রথমদিনেই হাউজফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধুমকেতু’ সিনেমা।

সেই উত্তেজনার মাত্রাকে আরও কিছুটা বৃদ্ধি করে দিয়েছিল ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ ইভেন্ট। সেখানেও প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে, এক মঞ্চে এসে হাজির হন দেব-শুভশ্রী। একসঙ্গে নাচও করেন, আড্ডা দেন। সব কিছু মিলিয়ে ‘দেশু’ ভক্তদের উৎসাহ দারুণভাবে বৃদ্ধি পায়। আর সেই প্রভাব বক্সঅফিসে স্পষ্ট। যেন ছবি মুক্তির আগেই হিট। তাই হলে, প্রেক্ষাগৃহে অগ্রিম টিকিট বুকিংয়ের নতুন নতুন রেকর্ড গড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit