বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

মনিরামপুরে যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরে র‌্যালী, আলোচনাসভা, ঋণ ও সনদ বিতরনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য- ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক আংশিদারিত্বে আগ্রগতি’।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) নিয়াজ মাখদুম।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, বিএডিসি’র (পাটবীজ) উপ-সহকারী পরিচালক মাসুম বিল্লাহ, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল, উদ্যোক্তা আব্দুস সাত্তার, শফিকুজ্জামান প্রমুখ। যুব উন্নয়ন অফিস সুত্রে জানাযায়, যুব দিবসে এবারে ২৫ জন প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণ হিসাবে মোট ২২ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ আগস্ট ২০২৫/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit