মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে নিম্নমানের কাজ বন্ধে বাধা, ঠিকাদারের হাতে প্রকৌশলী হেনস্তার অভিযোগ সাজেকে চা পান করে ১২ শ্রমিক গুরুতর অসুস্থ ! জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে ব্রাজিলের বিদায়ে কাফুর আবেগঘন বার্তা তুরস্কের কাছে ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির তীব্র বিরোধিতা নেতানিয়াহুর ট্রাম্পের সঙ্গে দূরত্বের দাবি প্রত্যাখ্যান নেতানিয়াহুর, সম্পর্ককে বললেন ‘চমৎকার’ বড়কুঠি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করার চেষ্টা করা হবে: ভূমিমন্ত্রী কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলর টিকিট কাটল ইংল্যান্ড মেসির শেষ নৃত্য, নাকি সালাহর নতুন ইতিহাস তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ

নওগাঁ সদরে অযোগ্যদের নিয়ে খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  : নওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে অযোগ্যদের নিয়ে লটারী করার প্রতিবাদে ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- তিলকপুর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলারশীপ নিয়োগে আবেদনকারীদের একজন লিটন হোসেন রুবেল।
লিখিত বক্তব্যে লিটন হোসেন  বলেন- খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশীপ নিয়োগে গত বছরের ৩১ অক্টোবর আবেদন করার শেষ সময় ছিল। আমরা নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা ডিলারশীপ নিতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছিলাম। আবেদন যাচাই-বাছাইয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: গোলাম মাওলা মিলে প্রতিটি ইউনিয়নে নিয়মানুসারে তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটি প্রতিটি ইউনিয়নে তদন্ত করে এবং যোগ্য ও অযোগ্যদের যাচাই-বাচাই করে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী মো: ইবনুল আবেদীন এর কাছে জমা দেয়া হয়। তদন্ত অনুসারে যাদের সকল কাগজপত্র ও শর্তানুযায়ী দোকানঘর আছে তাদেরকে নির্বাচিত করা হয়। সেই তদন্তনুসারে ইউনিয়ন পর্যায় থেকে একাধিক ব্যক্তি একক ভাবে যোগ্য হয়েছেন।

আমরা জানিতে পারি সদর ইউএনও ও খাদ্য নিয়ন্ত্রক মিলে অসৎ উপায় অবলম্বন করে যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছিল সময় শেষ হওয়ার পরও উৎকোচের বিনিময়ে তাদের থেকে কাগজপত্র ও ভুয়া দোকান ঘরের চুক্তিপত্র (ডিট) নিয়ে যোগ্যদের বাতিল করে। গত ৭ আগস্ট অযোগ্যদের  নিয়ে লটারিতে অংশগ্রহণ করে তাদের বিজয়ী করা হয়।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়- লটারিতে যাদেরকে বিজয়ী করা হয় তাদের নামও আমরা আগে থেকেই জেনেছি এবং ইউএনও’কে অবগত করা হয়। লোক দেখানো লটারীর সময়ও আমরা সরাসরি প্রতিবাদ করেছিলাম। প্রথম তদন্তে একক ভাবে যোগ্য হওয়ার পর কেন আমাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং লটারীতে কেন অংশগ্রহন করতে দেওয়া হলো না এর কোন সঠিক উত্তর তারা দেননি। আমাদের প্রতিবাদকে উপেক্ষা করে ইউএনও এবং খাদ্য নিয়ন্ত্রক এক প্রকার জোর করে একক ভাবে লটারী করেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেইসাথে নওগাঁ সদরের সকল ইউনিয়নে ডিলারশীপ নিয়োগ স্থগিত করে পূণরায় সঠিক তদন্ত করে ডিলারশীপ নিয়োগের দাবী জানাই।

সংবাদ সম্মেলনে তিলোকপুর ইউনিয়নের ময়েন উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়নের হাসানুজ্জামান সবুজ ও মজিবর রহমান উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি মো: ইবনুল আবেদীন বলেন- আবেদনের প্রেক্ষীতে তদন্ত কমিটির মাধ্যমে সকল কাগজপত্র যাচাই-বাচাই করা হয়েছে। সঠিক আবেদনকারীদের নিয়ে লটারী করা হয়েছে এবং বিজয়ী করা হয়েছে। যদি কোন অস্বচ্ছতা থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১২ আগস্ট ২০২৫/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit